ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলবে মেজর ডালিমের সহযোগী শাহপরানসহ দুই মাদক ব্যবসায়ীকে ৮৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • 134

প্রতিনিধির পাঠানো ছবি।

চাঁদপুরের মতলব দক্ষিণে ১৫ মামলার আলোচিত মাদক ব্যবসায়ী ‘মেজর ডালিম’-এর প্রধান সহযোগী শাহ পরানকে ৮০ পিছ ইয়াবাসহ আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। অভিযানে ডালিম পালিয়ে গেলেও তাকে মামলার পলাতক আসামি করা হয়েছে। এ নিয়ে তার বিরুদ্ধে মামলার সংখ্যা দাঁড়িয়েছে ১৬।
বুধবার (৬ মে) মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিকের সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
পুলিশ সুত্রে জানাযায় উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের হরিয়ন-নায়েরগাঁও সড়কের ওপর অভিযান চালিয়ে শাহ পরান (৩১) কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন ZAARA ব্র্যান্ডের ১০০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় মো. ডালিম ওরফে মেজর ডালিম (৪০)-কে পলাতক আসামি করে মতলব দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মেজর ডালিমের বিরুদ্ধে ১৫টি মাদক মামলা রয়েছে,
এ ছাড়া পৃথক আরেক অভিযানে মতলব পৌরসভার দগরপুর বাজার এলাকা থেকে সাগর মুন্সি (২০)-কে ৭ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধেও পৃথক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
মতলব দক্ষিণ থানা অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিক বলেন,  ৮৭ পিছ ইয়াবাসহ , ২ মাদক ব্যবসায়ীকে মাদক মামলায় আদালতে পাঠানো হয়েছে ।  আমাদের  অভিযান আরও জোরদার করা হবে এবং কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।
ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

মতলবে মেজর ডালিমের সহযোগী শাহপরানসহ দুই মাদক ব্যবসায়ীকে ৮৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার

আপডেট : ১১:০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬