চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের, ছাত্রনেতা থেকে বেড়ে উঠা সময়ের সাহসী সন্তান দেলোয়ার মাষ্টার,শাসক নয়, সেবক হওয়ার প্রত্যায় নিয়ে জনগনের পাশে থাকতে চান, নেতা নয় নীতির প্রশ্নে মানবতার কল্যাণে, কাজ করার স্বপ্ন নিয়ে,আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আশিকাটি ইউনিয়নের জনগণের সেবা করতে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আবারও আলোচনায় রয়েছেন।
জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর থেকেই সারাদরশের মত চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নে দেলোয়ার হোসেন মাষ্টার চেয়ারম্যান হিসেবে দেখতে তৃণমূল পর্যায়ে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে, সাবেক এই সফল চেয়ারম্যানের ইউনিয়ন ব্যাপী এখন আলোচনা রয়েছে, ইউনিয়ন বিএনপির সাবেক এই ত্যাগী সভাপতি একজন কর্মী বান্ধবও জন দরদী হওয়ার কারণে ইউনিয়ন জুড়ে এখন শুধু আলোচনায় তিনিই রয়েছে।
স্থানীয়ভাবে আলোচনায় দেলোয়ার মাষ্টারের নাম এসেছে। আনুষ্ঠানিক তফসিল ঘোষণা না হলেও ইউনিয়ন ব্যাপী সম্ভাব্য সকল প্রার্থীরাই ইতোমধ্যে নির্বাচনী প্রস্তুতি নিতে শুরু করেছেন।
আশিকাটি ইউনিয়নের গরিব অসহায়, দুস্থ মানুষের আশার প্রদীপ হয়ে তিনি ঘরে ঘরে আলো ছড়াচ্ছে। বিগত দিনে ইউনিয়নের মানুষের বিপদে আপদে অভিভাবকের মতো পাশে দাঁড়িয়ে নিঃস্বার্থভাবে সেবা প্রদান করার কারণে তিনি জনপ্রিয়তারে তুঙ্গে রয়েছে, একজন জনপ্রতিনিধির যে সব গুণাবলী দরকার তার সব কিছুই তার মধ্য থাকার কারনে মানুষের হৃদয়ে রয়েছে, দেলোয়ার মাষ্টার যেভাবে মানুষের জন্য কাজ করেছে তা বিরল হয়ে থাকবে বলে আশিকাটি ইউনিয়নের আপামর জনতার মাঝে মুখে মুখে রয়েছে।
মাদক ইভটিজিং বাল্য বিয়ে সন্ত্রাস নির্মূলে তিনি সব সময় জোরালোভাবে কাজ করছে, কোন মানুষ যাতে হয়রানির শিকার না হয় তার জন্য নিজেকে ইউনিয়নব্যাপী বিলিয়ে দিয়েছে।
বিএনপির দুর্দিনে বিগত ১৭ বছর দলীয় কান্ডারী হিসেবে আশিকাটি ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর পাশে উপজেলা বিএনপির নির্দেশনা মোতাবেক থেকে কাজ করেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী, চাঁদপুর হাইমচরের মাটি ও মানুষের নেতা শেখ ফরিদ আহমেদ মানিককে বিজয়ী করতে অক্লান্ত পরিশ্রম করে বিজয় নিশ্চিত করেছে, ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তারেক রহমানের নির্বাচনী ইশতেহারগুলো তুলে ধরেছে। এজন্য আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেলোয়ার মাষ্টার বিকল্প নেই বললে ইউনিয়নবাসীর সাথে আলাপ করে জানা গেছে।
ছাত্র রাজনীতি থেকে বেড়ে উঠা একজন ক্লিন ইমেজের সাদা মনের মানুষ হিসাবে,আশিকাটি ইউনিয়নের দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের কাছে তার পরিচিতি রয়েছে।
আশিকাটব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান,ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দেলোয়ার মাষ্টার জানান, বিগতদিনে মানুষের কল্যাণে কাজ করায় মানুষ এখনো আমাকে মনে রাখছে, মাঠ পর্যায়ে দীর্ঘদিন কাজ করেছি, জনগণের পাশে থেকে সেবা প্রদান করেছি এ সেবা অব্যাহত এখনো রয়েছে।
তিনি বলেন বিগত দিনের মত ইউনিয়নব্যাপী শিক্ষার হার বৃদ্ধি করার লক্ষ্যে কাজ করা হবে, খেলাধুলা এগিয়ে নিতে ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উৎসাহসহ খেলাধুলার যাবতীয় ব্যবস্থা করা হবে, মাদক নির্মূলে জোরালোভাবে কাজ করা হবে, ইউনিয়নের কমলমতি নারী শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে স্কুলে যাতায়াত করতে পারে সেজন্য সকল প্রকার ইভটিজিং বন্ধ করা হয়, আশিকাটি ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তর করতে সার্বক্ষণিক কাজ করার ইচ্ছা রয়েছ, জনগণের সেবা দোর গোড়ায় পৌছিয়ে দেওয়া হবে, ইউনিয়ন পরিষদে এসে যাতে কোন মানুষ অপেক্ষা করতে না হয় সে বিষয়ে লক্ষ্য রেখেই কাজ করা হবে সর্বোপরি ইউনিয়নের মানুষের প্রতিদিনের সার্বিক সেবা নিশ্চিত করাই হবে আমার লক্ষ্যে।
সজিব খান: 




















