বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সার্বিক ব্যাবস্থাপনায় স্বল্প আয়ের মানুষের মাঝে অটোরিক্সা বিতরণ করছেন কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও চাঁদপুর জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সার্বিক ব্যবস্থাপনায় স্বল্প আয়ের মানুষের মাঝে অটোরিক্সা বিতরণ করা হয়েছে।
ফরিদগঞ্জ উপজেলার দুইজন রিকশা শ্রমিকের মাঝে দুটি অটোরিকশা অনুদান প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও চাঁদপুর জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি।
প্রধান অতিথি বলেন, জামায়াত জনগণের কল্যানের মাধ্যমে একটি কল্যানমুলক রাস্ট্র গঠন করতে চায়। যেখানে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের প্রতিটি মানুষকে স্বাবলম্বী করে তোলা হবে। দারিদ্র্য ও বেকারত্ব দূরীকরণের মাধ্যমে প্রতিটি নাগরিককে স্বাবলম্বী করতে হবে। যেটি অতিতের কোন সরকার করেনি, করতে পারেনি। আগামীতে জামায়াতে ইসলামীকে দেশের জনগণ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে উন্নয়নশীল বাংলাদেশকে উন্নত বাংলাদেশে রূপ দেওয়া হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট শাহজাহান মিয়া। আমিন আহমাদ মস্তান এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইউনুস হেলাল।
আরো উপস্থিত ছিলেন মো: আহমদ মিয়া, খাজা তানভির আহমেদ।
ফরিদগঞ্জ প্রতিনিধি: 


























