ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে ডকইয়ার্ডে নৌযানে বিদ্যুৎপৃষ্টে রঙমিস্ত্রি শ্রমিক নিহত

  • Reporter Name
  • Update Time : ০৭:০২:৩৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • ২২ Time View

ছবি-ত্রিনদী

চাঁদপুরে ডকইয়ার্ডের নৌযানে রঙের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মোঃ জুয়েল নামের (২৫) নামে এক শ্রমিকের করুণ মৃত্যু হয়েছে। ১১ মে (সোমবার) সকাল ৯ টায় চাঁদপুর শহরের ইচুলী ঘাট সেলিম এন্ড ব্রাদার্স নামের ডকইয়ার্ডে এই ঘটনা ঘটে।

নিহত জুয়েল শহরের নতুন বাজার মধ্য ইচুলি এলাকার কুদ্দুস ব্যাপারীর ছেলে। তিনি দাম্পত্য জীবনে বিবাহিত এবং ২ বছরের এক পুত্র সন্তানের জনক। এর আগেও গত বছর সেলিম এন্ড ব্রাদার্স নামের এই ডকইয়ার্ডে বিদ্যুৎপৃষ্ট হয়ে অন্য এক শ্রমিকের মৃত্যুর অভিযোগ রয়েছে।

এলাকাবাসী জানায়, জুয়েল প্রতিদিনের ন্যায় সোমবার সকালে সেলিম এন্ড ব্রাদার্স ডকইয়ার্ডে রঙের কাজ করতে যায়। পানিতে দাঁড়িয়ে রঙের কাজ করার সময় বৈদ্যুতিক ক্যাবলের লিকেজজনিত কারণে তিনি বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মৃত্যুর কোলে ঢলে পড়েন।এরপর অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন। এসময় জুয়েলের মৃত্যুর খবরের স্বজনদের বুকফাটা কান্না আর আহাজারিতে হাসপাতাল এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহতের স্বজনরা অভিযোগ করে বলেন, জুয়েল ওই ডকইয়ার্ডে রঙের কাজ করতেন। ডকইয়ার্ডের মালিকপক্ষের অবহেলার কারণেই তার করুণ মৃত্যু হয়েছে। শ্রমিকদের নিরাপত্তা ক্ষেত্রে তাদের আরো দায়িত্বশীল এবং সতর্ক থাকা উচিত।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের দায়িত্বরত মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো: নাজমুল হাসান জানান, কার্ডিয়াক অ্যারেস্টে তার মৃত্যু হয়েছে, এব্যাপারে আমরা প্রাথমিক ভাবে নিশ্চিত হয়েছি। তবে হাসপাতালে আনার পূর্বেই জুয়েল নামের লোকটি নিহত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

চাঁদপুরে ডকইয়ার্ডে নৌযানে বিদ্যুৎপৃষ্টে রঙমিস্ত্রি শ্রমিক নিহত

চাঁদপুরে ডকইয়ার্ডে নৌযানে বিদ্যুৎপৃষ্টে রঙমিস্ত্রি শ্রমিক নিহত

Update Time : ০৭:০২:৩৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬