ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় হাজীগঞ্জের মোজাম্মেল তপাদার নিহত

সৌদি আরবে গাড়ি চাপায় মোজাম্মেল তপাদার (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) ভোরে বাংলাদেশ সময়  সকাল ৯ টায় সৌদি আরবের রিয়াদে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোজাম্মেল তাপাদার চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভাধীন ৩ নং ওয়ার্ডের খাটরা বিলওয়াই গ্রামের হেলাল উদ্দিন তপদারের ছেলে।
নিহতের স্বজন প্রবাসী জসিম তাপাদার মুঠোফোনে জানান, শুক্রবার ২২ মে ভোরে সৌদি আরবের রিয়াদে তার বহনকারী গাড়িটি অন্য গাড়ির মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মোজাম্মেল তপদার দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

স্বজনরা জানান,বিদেশে ভালো ভবিষ্যতের আশায় পাড়ি জমালেও লাশ হয়ে দেশে ফিরতে হবে—এমনটা কখনো ভাবেননি তারা। তাঁর অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। সে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।

পরিবারের পক্ষ থেকে মরদেহ দ্রুত দেশে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয়

ওমান উপকূলে ভারতগামী জাহাজে হামলা, ভারতীয় নাবিক নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় হাজীগঞ্জের মোজাম্মেল তপাদার নিহত

আপডেট : ১১:৫০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬