ঢাকা ০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মতলব দক্ষিন উপজেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন

ছবি-ত্রিনদী

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের (গভঃ রেজি নং এস- ১২৮/৯৮) ২৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক, প্রধান শিক্ষক ও শিক্ষাবিদদের সমন্বয়ে গঠিত এ কমিটিকে ঘিরে শিক্ষা সংশ্লিষ্ট মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
নবগঠিত কমিটিতে ডিউড্রপ ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক সাঈয়েদুল আরেফিন শ্যামলকে সভাপতি এবং জোরপুল উদয়ন স্কুলের পরিচালক রুহুল আমীন মৃধাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটির সভাপতি সাঈয়েদুল আরেফিন শ্যামল বলেন, “বর্তমান সময়ে কিন্ডারগার্টেন শিক্ষাকে আরও যুগোপযোগী ও মানসম্মত করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মতলব দক্ষিণ উপজেলা শাখা শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করবে।”
সাধারণ সম্পাদক রুহুল আমীন মৃধা বলেন, “উপজেলার সকল কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠানকে একটি সুন্দর ও সুসংগঠিত প্ল্যাটফর্মে নিয়ে আসাই আমাদের মূল লক্ষ্য। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও নৈতিক শিক্ষার প্রসারে আমরা বিভিন্ন কার্যক্রম হাতে নেবো।”
পূর্ণাঙ্গ কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি ডিএম আলাউদ্দীন (পরিচালক, মতলব ক্যামব্রিয়ান স্কুল), প্রভাষক মাজেদুল ইসলাম (কেএফটি কলেজিয়েট স্কুল), জাকির হোসেন (উদয়ন স্কুল), আলমগীর হোসেন বাবুল (পরিচালক, স্বরলীপি প্রী ক্যাডেট স্কুল), ইসহাক তালুকদার (প্রধান শিক্ষক, নারায়নপুর আল বারাকা মডেল স্কুল) ও সিফাতুল্লাহ্ মজুমদার (প্রধান শিক্ষক, সামছুল হক ইসলামিক মডেল স্কুল) যুগ্ম সাধারণ সম্পাদক ইদ্রিস খাঁন (পরিচালক, ইসলামিক কালচারাল একাডেমি), প্রভাষক নেয়ামত উল্লাহ্ সরকার (পরিচালক, উইজডম সেন্ট্রাল স্কুল), আল আমিন মাষ্টার (পরিচালক, আল-আমীন মাল্টিমিডিয়া স্কুল) ও চন্দনা মজুমদার (প্রধান শিক্ষক, মর্নিংসান স্কুল), সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম (পরিচালক, ব্রাইট কিন্ডারগার্টেন), প্রচার সম্পাদক আনোয়ার হোসাইন (মতলব আদর্শ স্কুল), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক আল আমিন মিয়াজী (পরিচালক, নতুন কুঁড়ি একাডেমি), অর্থ সম্পাদক ইকবাল হোসেন গাজী (দিঘলদী ইকরা মডেল স্কুল), প্রশিক্ষণ সম্পাদক প্রভাষক বদরুন নাহার (কেএফটি কলেজিয়েট স্কুল), ক্রীড়া সম্পাদক-মিথুন কান্তি বিশ্বাস, দপ্তর সম্পাদক আফরোজা আকতার (ক্যামব্রিয়ান স্কুল), মহিলা সম্পাদক ফাতেমা ফারিহা (আল বারাকা মডেল স্কুল), নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আরিফুল ইসলাম (জোরপুল উদয়ন), কামরুল ইসলাম (কালিকাপুর গ্রামীণ স্কুল) ও মাহবুব ইমাম (শামসুল হক ইসলামিক মডেল স্কুল)।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তাদের সম্মিলিত প্রচেষ্টায় মতলব দক্ষিণ উপজেলার কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থায় নতুন গতি সৃষ্টি হবে এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে কার্যকর পরিবর্তন আসবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ডা. আহসানউল্লাহ দারুল কুরআন মহিলা মাদরাসার বেফাক বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মতলব দক্ষিন উপজেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন

Update Time : ১২:১৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬