ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ

ছবি-ত্রিনদী

হাজীগঞ্জে পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে এবং মাদক, ইভটিজিসহ সামাজিক অপরাধ প্রতিরোধে দুই দিনব্যাপী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সোমবার (১ জুন) হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

খেলায় চাঁদপুর একাদশের সাথে হাজীগঞ্জ একাদশ এক-শুন্য গোলে বিজয়ী হয়। এসময় অতিথি হিসেবে খেলোয়াড়’সহ উপস্থিত দর্শকের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ। এর আগে রোববার ব্রাজিল ও আর্জেন্টিনা দলের খেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলার প্রাক্তণ খেলোয়াড় কল্যাণ সংগঠনের সভাপতি এমদাদ মজুমদার, ক্রীড়া সংস্থার সদস্য ও বিএনপি নেতা শাহাদাত তালুকদার প্রমুখ।

তালহা জুবায়েরের উপস্থাপনায় বক্তব্য শেষে খেলায় বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে অতিথি হিসেবে প্রাক্তণ খেলোয়াড় কল্যাণ সংগঠনের সহ-সভাপতি আবুল হাসেম, জামাল মিয়াজী, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইউছুফ’সহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

এছাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্যাহ্, শাকিল আহমেদ সুমন’সহ অন্যান্য অতিথি ও কয়েক শতাধিক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

হাজীগঞ্জে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ

আপডেট : ১০:০৭:১৯ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬