ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলবে ব্রাজিল সমর্থকদের জার্সি উন্মোচন

প্রতিনিধির পাঠানো ছবি।

আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে ফুটবলপ্রেমীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করতে মতলব দক্ষিণে ব্রাজিল সমর্থকদের জার্সি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জুন) মতলব দক্ষিণ উপজেলার টেস্টি হার্ট রেস্টুরেন্টে ব্রাজিল সমর্থকদের উদ্যোগে এ জার্সি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আগামীতে অনুষ্ঠিতব্য ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ উপলক্ষে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আশরাফুর রহমান বাবু।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ক্রীড়া সংস্থার সদস্য ও উপজেলা যুবদলের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম কিরন, গোলাম কাদের মুকুল, মতলব বাজার বনিক ও জনকল্যাণ সমিতির ক্রীড়া সম্পাদক আলমাছ প্রধান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির মিয়াজী, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার ফরাজি, ক্রীড়া সংগঠক ও মতলব সরকারি কলেজের শিক্ষক আশরাফুল জাহান শাওলিন, সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম লিংকন, উপজেলা ক্রীড়া সংস্থার ছাত্র প্রতিনিধি মোঃ ফয়সাল খন্দকার, ক্রীড়া সংগঠক ফাইজুল ইসলাম মুন্না, ইব্রাহীম সুমন, মোল্লা রাসেল, আরমান, উদয়সহ বিভিন্ন শ্রেণি-পেশার ক্রীড়াপ্রেমীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ফুটবল বিশ্বকাপকে ঘিরে মতলবের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের যে উন্মাদনা রয়েছে, তা আরও প্রাণবন্ত করে তুলতেই ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। এ ধরনের আয়োজন ক্রীড়ার মাধ্যমে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন ধারাভাষ্যকার ফয়সাল আহমেদ। জার্সি উন্মোচনের মধ্য দিয়ে আসন্ন প্রীতি ফুটবল ম্যাচকে ঘিরে সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

মতলবে ব্রাজিল সমর্থকদের জার্সি উন্মোচন

আপডেট : ০৯:১৫:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬