ঢাকা ০৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলবে বাংলাদেশ টেলিভিশন আয়োজিত ‘বহিরঙ্গন অনুষ্ঠান’

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” প্রকল্পের আওতায় বাংলাদেশ টেলিভিশন আয়োজিত বহিরঙ্গন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” প্রকল্পের আওতায় বাংলাদেশ টেলিভিশন আয়োজিত বহিরঙ্গন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৬ জুন) বিকেলে কেএফটি কলেজিয়েট স্কুল মাঠে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমামের সভাপতিত্বে ও বিটিভি শিল্পী সূচনার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাবেক সচিব ও অধ্যক্ষ জাকির হোসেন কামাল।
আলোচনায় বক্তারা নারীর অধিকার, সমঅধিকার, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ, ইভটিজিং এবং ধর্ষণের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সাংস্কৃতিক পর্বের শুরুতে উপস্থিত হন চাঁদপুরের জেলা প্রশাসক, যিনি একটি মনোমুগ্ধকর একক গান পরিবেশন করে উপস্থিত সকলকে মুগ্ধ করেন।
এরপর কেএফটি কলেজিয়েট স্কুলের নৃত্যদল আকর্ষণীয় পরিবেশনা উপস্থাপন করে। সবশেষে আমন্ত্রিত শিল্পীদের মনোজ্ঞ কনসার্টের মধ্য দিয়ে বিকেলব্যাপী এই সচেতনতামূলক অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সচেতন, নিরাপদ ও বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয়ে আয়োজিত এ অনুষ্ঠান উপস্থিত সকলের মাঝে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়।
 মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে শুরুতেই অতিথিদের ফুল ও উত্তরীয় দিয়ে বরণ করে নেয় কেএফটি কলেজিয়েট স্কুলের গার্লস গাইড ও রেড ক্রিসেন্ট সদস্যরা।
অনুষ্ঠানে কেএফটি কলেজিয়েট স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

মতলবে বাংলাদেশ টেলিভিশন আয়োজিত ‘বহিরঙ্গন অনুষ্ঠান’

আপডেট : ১২:২৯:০১ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬