মতলব দক্ষিন উপজেলার নারায়নপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাশিমপুর পূরন গ্রামে প্রধানীয়া বাড়ীর পুকুরের পানিতে ডুবে মরিয়ম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে । মরিয়মের পিতা মাসুদ প্রধান কুয়েত প্রবাসী সে দুই ভাই বোনের মধ্যে বড়।
১১ জুন বৃহস্পতিবার সকাল ১১ টায় খেলার ছলে বাড়ির সকলের অগোচরে পুকুরের পানিতে পড়ে যায় । বাড়ির লোকজন তাকে দেখতে না পেয়ে চারিদিকে খোঁজাখুঁজি করতে থাকে । পরে বাড়ীর সফিউল (১৫) পুকুরের পানিতে নেমে ডুবিয়ে পানির নিচ থেকে মরিয়মকে উদ্ধার করে। মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে । তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।


























