ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:৩১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • 88

ছবি-ত্রিনদী

জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল পেয়ে যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ এক শিশুকে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করেছে কোস্ট গার্ড।

শনিবার (১৩ জুন) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, আজ বেলা ১১ টায় জনৈকা এক মহিলা তার ১৪ মাস বয়সি কন্যা শিশুকে নিয়ে বরিশাল হতে এমভি কর্ণফুলী-১০ নামক যাত্রীবাহী লঞ্চ যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন। লঞ্চটি দুপুর দেড়টার দিকে চাঁদপুর লঞ্চঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ ওই শিশুর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং সংকটাপন্ন হয়ে পড়ে। এসময় শিশুটির মা কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১ এ কল করে সহায়তা চায়।

তিনি আরো বলেন, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর হতে একটি মেডিক্যাল টিম অতিদ্রুত চাঁদপুর লঞ্চঘাটে গমন করে এবং অসুস্থ শিশুকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরবর্তীতে কোস্ট গার্ডের গাড়ি যোগে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

আপডেট : ০৯:৩১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬