ঢাকা ০৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলবে মাদক বিরোধী মানববন্ধন করায় হামলা ও ভাঙচুরের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ 

মতলব দক্ষিন উপজেলার চাপাতিয়া এলাকায় মাদক বিরোধী  মানববন্ধন করাকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা হামলা চালিয়ে দোকান ভাঙচুর, লুটপাট ও ফয়জুল ইসলাম নামে একজন ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে ।  এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানাযায় গত ১২ জুন বিকালে এলাকাবাসী ও ওলামায়ে কেরামের আয়োজনে মাদক বিরোধী মানববন্ধনে সহযোগিতা করায় ১৬ জুন সন্ধা সারে ৭টার সময় পটুয়াপাড়া চৌরাস্তায় শাওন টেইলার্সে অতর্কিত হামলা চালিয়ে দোকানের থাইগ্লাস ও আসবাপত্র ভাঙচুর করে এবং শাওন টেইলার্সের প্রোপাইটার ফয়জুল ইসলামকে মারধর করে এবং  তার ক্যাশবক্স থেকে নগদ অর্থ লুট করে নিয়ে যায় ।  এ সময় আশেপাশের দোকানদার ও এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায় । আহত ফয়জুল ইসলামকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় ।
এই ঘটনায় ফয়জুল ইসলাম বাদী হয়ে মতলব  মতলব দক্ষিণ থানায় সুমন মাহম্মুদসহ ১৪ জনের নাম উল্লেখ করে  একটি অভিযোগ দায়ের করে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন ।
অভিযোগকারী ফয়জুল ইসলাম শাওন বলেন মাদক বিরোধী মানববন্ধনে সহযোগিতা করা এবং  এলাকার মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের সতর্ক করায় সুমন মাহমুদের নেতৃত্বে তারা আমার দোকানে অতর্কিত হামলা চালিয়ে লুটপাট ও আমাকে মারধর করে । তিনি আরো বলেন যেখানে সরকার সারাদেশে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে । এদিকে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা আমার দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও মারধর করছে ।  আমি  দোষীদের আইনের আওতায় আনতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি ।
এলাকার একাধিক ব্যক্তিরা জানান মানববন্ধন করার পর থেকে এলাকার মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের সতর্ক করে দেন । তারা যেন এলাকায় মাদক বিক্রী ও সেবন না করে ।  এছাড়াও এলাকায়  বহিরাগতদের আনাগোনা কমে গেছে । তারা এখন আর এলাকায় মাদক কিনতে আসে না । এ কারনেই তারা হামলা চালিয়েছে ।
এ বিষয়ে অভিযুক্ত সুমন মাহমুদ বলেন  মাদক বিরোধী অভিযানের নামে এলাকার ছোট ছোট ছেলেদের  বিনা কারণে মারধর করেন শাওন টেইলার্সের  ফয়জুল (শাওন) ও এলাকার সুফি ও কামরুজ্জামান । কি কারনে বা কেন তাদেরকে মারধর করা হয়েছে এবং তাদের সাথে কিছু পেয়েছে কি না জানতে চাইলে, তারা আমাকে গালমন্দ ও মারধর করে ।  এ বিষয়ে আমি থানায় অভিযোগ করেছি । তিনি আরো বলেন  মাদকের বিরুদ্ধে আমাদের মাননীয় এমপি আলহাজ্ব ড. জালাল উদ্দিন  সাহেব জিরো টলারেন্স ঘোষণা করেছেন । মতলবের মাটিতে কোন মাদক থাকবেনা বলে হুসিয়ার করে দিয়েছেন ।  আমরাও মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছি ।  এলাকার একটি মহল আমার সম্মানহানি করতে  মিথ্যা ও বানোয়াট অভিযোগ দিয়ে হয়রানির চেষ্টা করছে ।  এ ঘটনায় সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনতে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সহ সংশ্লিষ্টদের দৃষ্টি কামনা করেন ।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ  হাফিজুর রহমান মানিক বলেন  খবর পেয়ে সাথে সাথে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছে । এ বিষয়ে অভিযোগ পেয়েছি  তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে ।
ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

মতলবে মাদক বিরোধী মানববন্ধন করায় হামলা ও ভাঙচুরের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ 

আপডেট : ১১:১৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬