ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
প্রধান অতিথি ইঞ্জি. মো. মমিনুল হক এমপি

শুক্রবার জমকালো আয়োজনে হাজীগঞ্জে ‘শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:২৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • 339

ছবি-ত্রিনদী

আগামীকাল শুক্রবার (১৯ জুন) হাজীগঞ্জে শুরু হচ্ছে ‘শহীদ জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম আসর। উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এর প্রথম আসর। হাজীগঞ্জ মডেল সরকারি পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জি. মো: মমিনুল হক।
দুপুর দুইটায় খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তাই, ক্রীড়ামোদী দর্শকদের উপস্থিত থাকার আমন্ত্রণ ও খেলা উপভোগ করার আহবান জানিয়েছেন, উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জাহেদ হোসেন ও সদস্য সচিব মো. মিজানুর রহমান সেলিম।
জানা গেছে, খেলায় অংশ গ্রহণ করবে ১৮ টি দল। হাজীগঞ্জ মডেল সরকারি পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ও বলাখাল জেএন স্কুল এন্ড কারিগরি কলেজ মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। প্রাইজমানি।হিসেবে চ্যাম্পিয়ন দল পাবে ১ লাখ এবং রানার্সআপ দল পাবে ৫০ হাজার টাকা।
নিয়মাবলী: টুর্নামেন্টে ক্লাব ও সংগঠন অংশ নিতে পারবে। নক আউট পদ্ধতিতে আন্তর্জাতিক নিয়মে খেলা হবে। প্রতি দলে ১১ জন ও অতিরিক্ত ৮ জন খেলোয়াড় থাকবে। নিজস্ব জার্সি, শর্ট প্যান্ট ও বুট বাধ্যতামূলক। প্রতি ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ দেওয়া হবে।
আয়োজক কমিটি জানিয়েছে, “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এবং “গড়বো ক্রীড়ায় সেতু বন্ধন, করবো বাঁধা দূরীকরণ” এই স্লোগানকে সামনে রেখে তরুণদের মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে রাখতে এই টুর্নামেন্টের আয়োজন।
ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

প্রধান অতিথি ইঞ্জি. মো. মমিনুল হক এমপি

শুক্রবার জমকালো আয়োজনে হাজীগঞ্জে ‘শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপডেট : ১১:২৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬