ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কাজী ওমর ফারুক লড়বেন চেয়ারম্যান পদে

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:৪৬:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • 154

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন কাজী ওমর ফারুক।

তিনি দীর্ঘদিন ধরে ইউনিয়নের এলাকা গুলোতে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। স্থানীয় জনগণের সুখ-দুঃখে পাশে থেকে উন্নয়ন, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও নাগরিক সেবার মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

যুবক ও তরুণদের কাছে তিনি একজন পরিচিত মুখ। দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। বিশেষ করে যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত রেখে শিক্ষা, খেলাধুলা এবং কর্মমুখী কার্যক্রমে সম্পৃক্ত করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

কাজী ওমর ফারুক বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। নির্বাচিত হলে ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও সেবামুখী ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব। সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।” কাজী ওমর ফারুক ‘সাপ্তাহিক ত্রিনদী পত্রিকার’ এক সাক্ষাৎকারে তিনি আগামী দিনে ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কাজী ওমর ফারুক লড়বেন চেয়ারম্যান পদে

আপডেট : ০৯:৪৬:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬