ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলবে মাদকবিরোধী অভিযানে ৬ মাদকসেবী আটক

প্রতিনিধির পাঠানো ছবি।

চাঁদপুরের মতলব দক্ষিণে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৬ জন মাদকসেবীকে আটক করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে একজনের বিরুদ্ধে পূর্বের দুটি মামলাও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিকের নেতৃত্বে থানার একটি আভিযানিক দল উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মতলব পৌরসভার বিভিন্ন স্থান থেকে মাদকসেবনের অভিযোগে ৬ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন— অনিক গাজী (২২), বাইশপুর এলাকার বাসিন্দা; সাব্বির হোসেন মিথন (২০), মধ্য কলাদি এলাকার বাসিন্দা; রাইয়ান মাহমুদ (২০), দশপাড়া এলাকার বাসিন্দা; শাকিল (২৭), ভাঙ্গারপাড় এলাকার বাসিন্দা; জাহিদ (১৯), উপাদী শান্তিনগর বাজার এলাকার বাসিন্দা এবং সিয়াম (১৮), বর্তমানে নবকলস এলাকায় বসবাসকারী।

পুলিশ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মতলব দক্ষিণ থানা পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

মতলবে মাদকবিরোধী অভিযানে ৬ মাদকসেবী আটক

আপডেট : ০৫:৫৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬