ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব দক্ষিণে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে মামলা

ছবি-সংগৃহিত।

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২০ জুন) উপজেলার বাড়ৈগাঁও গ্রামের বাসিন্দা সালেহা বেগম বাদী হয়ে একই এলাকার বোরহানের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত-২০০৩) এর ৯(১) ধারায় করা হয়েছে।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্ত ব্যক্তি পূর্ব পরিচয়ের সূত্র ধরে দীর্ঘদিন ধরে ভুক্তভোগীকে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। অভিযোগ অনুযায়ী, গত ১৩ জুন রাতে বাড়িতে একা থাকার সুযোগে অভিযুক্ত জোরপূর্বক ঘরে প্রবেশ করে ধর্ষণ করেন এবং বিষয়টি প্রকাশ করলে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

পরে ভুক্তভোগী বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় থানায় অভিযোগের উদ্যোগ নেওয়া হলেও আদালতের পরামর্শে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়।

বাদীপক্ষ জানায়, ঘটনার পর পরিবারের সদস্যরা মানসিকভাবে বিপর্যস্ত থাকায় মামলা দায়েরে কিছুটা বিলম্ব হয়েছে।

এ বিষয়ে অভিযুক্তের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআই চাঁদপুরকে নির্দেশ দিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

মতলব দক্ষিণে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে মামলা

আপডেট : ০৬:৪১:৪৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬