ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
প্রধান অতিথি:ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী ওয়াল হোসাইনী আল-মাইজভান্ডারী

চাঁদপুরের ঢালীরঘাট খানকায়ায় ২৮ জুন বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল 

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৩২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • 119
চাঁদপুর সদর উপজেলার ঢালীরঘাট এলাকায় অবস্থিত খানকায়ে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া ঢালীরঘাট খানকায়ে শরীফে আগামী ২৮ জুন ২০২৬ (রোববার) বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠান উপলক্ষে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আয়োজকরা জানান, খানকায় আগত ভক্ত ও আশেকানদের বরণ করতে প্রবেশ গেইটসহ প্রয়োজনীয় সাজসজ্জার কাজ সম্পন্ন হয়েছে।
মাহফিলে প্রধান অতিথি ও নসিহত পেশ করবেন ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী ওয়াল হোসাইনী আল-মাইজভান্ডারী। তিনি দরবারে গাউছুল আ’যম মাইজভান্ডারী, ফটিকছড়ি, চট্টগ্রামের সাজ্জাদানশীন এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে ঢালীরঘাট খানকার খলিফা কবির হোসেন আল মাইজভান্ডারী জানান, আগামী রোববার বিকেল থেকে অনুষ্ঠান শুরু হবে। পরে ওয়াজ, নসিহত ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। তিনি দেশ-বিদেশের ভক্ত, আশেকান ও ধর্মপ্রাণ মুসল্লিদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান।
আয়োজকদের প্রত্যাশা, আধ্যাত্মিক পরিবেশে অনুষ্ঠিত এই মাহফিলে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটবে।
ট্যাগস :
জনপ্রিয়

চাঁদপুরে পুকুর ভরাট করে খামারের বর্জ্য ফেলায় ১ লাখ টাকা জরিমানা

প্রধান অতিথি:ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী ওয়াল হোসাইনী আল-মাইজভান্ডারী

চাঁদপুরের ঢালীরঘাট খানকায়ায় ২৮ জুন বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল 

আপডেট : ০৮:৩২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬