চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব সরকারি ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিস্কার হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট কেএম ইশমাম।
বুধবার (৮ জুলাই ) রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে নকলের দায়ে শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
জানা যায়, ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষার্থী পূর্ববর্তী পরীক্ষার প্রশ্নপত্রে পেন্সিল দিয়ে কিছু উত্তর লিখে নিয়ে আসে। ওই সময়ে কর্তব্যরত জেলা ম্যাজিষ্ট্রেটের কাছে বিষয়টি নিশ্চিত হলে তিনি ওই শিক্ষার্থীকে বহিস্কার করেন।
রয়মনেনেনছা মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী অধ্যাপক মো: নাছির উদ্দিন বলেন, ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ওই শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম ইশমাম বলেন, পরিক্ষার শৃঙ্খলা ও সচ্ছতা বজায় রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

























