ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষা মন্ত্রীর পদত্যাগ দাবির আন্দোলনে ফরিদগঞ্জে সড়ক অবরোধ, সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের উপর চড়াও হন গৃহদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রী কলেজের শিক্ষার্থী

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১২:৩২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • 120

আন্দোলনের সংবাদ সংগ্রহ করার সময় সাংবাদিকের ওপর চড়াও হওয়ার অভিযোগ উঠেছে গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের এক শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
গত ১৫ জুলাই এইচএসসি পরীক্ষা শেষে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। আন্দোলনের সময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবির পাশাপাশি পরীক্ষার প্রশ্ন কঠিন হওয়া, পরীক্ষার হলে কঠোর দায়িত্ব (গার্ড) পালনসহ বিভিন্ন বিষয় নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে অসন্তোষ প্রকাশ করেন।

এদিকে আন্দোলনের সংবাদ সংগ্রহের দায়িত্ব পালন করছিলেন জাতীয় দৈনিক কালের সমাজ ও চাঁদপুর দিগন্ত পত্রিকার ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি এবং ফরিদগঞ্জ টাইমস-এর স্টাফ রিপোর্টার তরুণ সাংবাদিক মোঃ ইয়াছিন পালোয়ান।

অভিযোগ উঠেছে সংবাদ সংগ্রহ চলাকালে গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের এক শিক্ষার্থী ঐ সাংবাদিকের প্রতি আক্রমণাত্মক আচরণ করেন এবং সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার চেষ্টা করেন। এতে ঘটনাস্থলে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে উপস্থিত কয়েকজনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভুইঁয়া এবং সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

শিক্ষা মন্ত্রীর পদত্যাগ দাবির আন্দোলনে ফরিদগঞ্জে সড়ক অবরোধ, সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের উপর চড়াও হন গৃহদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রী কলেজের শিক্ষার্থী

আপডেট : ১২:৩২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬