ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিএসটিআই লাইসেন্স ছাড়াই লোগো ব্যবহার: চাঁদপুরে তিন বেকারিকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:৫৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • 191

ছবি-ত্রিনদী

চাঁদপুরে বিএসটিআই (BSTI) লাইসেন্স ছাড়াই অবৈধভাবে বিএসটিআই লোগো ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং পণ্যের মোড়কে অনিয়মের অভিযোগে তিনটি বেকারিকে মোট ১ লাখ ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা প্রশাসন, চাঁদপুরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চাঁদপুর সদর উপজেলার পুরান বাজাররণগোয়াল এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (BSTI)-এর প্রসিকিউটর উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মীম ফুড প্রোডাক্টস, প্রাইম ফুড প্রোডাক্টস ও হাজী ফুড প্রোডাক্টস নামে তিনটি বেকারিতে পরিদর্শন চালিয়ে দেখা যায়, তারা বৈধ বিএসটিআই লাইসেন্স ছাড়াই বিএসটিআই লোগো ব্যবহার করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করছে। এছাড়া অস্বাস্থ্যকর ও মানহীন পরিবেশে খাদ্য উৎপাদন এবং পণ্যের মোড়ক যথাযথ নিয়মে ব্যবহার না করার অভিযোগও প্রমাণিত হয়।

এসব অপরাধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মোট ১,০৫,০০০ (এক লাখ পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড আরোপ করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

জেলা প্রশাসন, চাঁদপুর জানিয়েছে, ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

বিএসটিআই লাইসেন্স ছাড়াই লোগো ব্যবহার: চাঁদপুরে তিন বেকারিকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা

আপডেট : ১০:৫৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬