ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জের ১২নং দ্বাদশগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি হিসেবে আসাদ পাঠানকে দেখতে চান ইউনিয়নবাসী

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১২:১৫:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • 132

রাজপথে সক্রীয় আন্দোলনে আসাদ পাঠান। ছবি-ত্রিনদী

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১২নং দ্বাদশগ্রাম ইউনিয়ন যুবদলের আসন্ন কমিটি গঠনকে কেন্দ্র করে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এ প্রেক্ষাপটে সাবেক দ্বাদশগ্রাম ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আসাদ পাঠানকে ইউনিয়ন যুবদলের সভাপতি পদে দেখতে চান বলে দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের একটি অংশ।

তাদের দাবি, দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকা পালন, দলের দুঃসময়ে মাঠে থাকা এবং তৃণমূল পর্যায়ে গ্রহণযোগ্যতার কারণে সভাপতি পদের জন্য আসাদ পাঠান একজন যোগ্য প্রার্থী।

স্থানীয় নেতাকর্মীরা বলেন, নতুন কমিটিতে ত্যাগী, পরীক্ষিত ও সাংগঠনিকভাবে দক্ষ নেতৃত্বকে মূল্যায়ন করা হলে ইউনিয়ন যুবদল আরও শক্তিশালী হবে। তাদের মতে, আসাদ পাঠান সভাপতি নির্বাচিত হলে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং তৃণমূলের কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে।

এ বিষয়ে আসাদ পাঠান বলেন, “দল যদি আমাকে দায়িত্ব দেয়, তাহলে দলের আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে ইউনিয়ন যুবদলকে আরও সুসংগঠিত করতে কাজ করবো।”

উল্লেখ্য, হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে যুবদলের নতুন কমিটি গঠনের আলোচনা চলমান রয়েছে। এ অবস্থায় ১২নং দ্বাদশগ্রাম ইউনিয়নেও সভাপতি পদ নিয়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

হাজীগঞ্জের ১২নং দ্বাদশগ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি হিসেবে আসাদ পাঠানকে দেখতে চান ইউনিয়নবাসী

আপডেট : ১২:১৫:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬