ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ পৌর যুবদলের ১নং ওয়ার্ডের আংশিক কমিটি ঘোষণা; মাদক ও ইভটিজিং নির্মূলে জিরো টলারেন্সের অঙ্গীকার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১২:১৮:২১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • 144

ছবি-ত্রিনদী

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১ নম্বর ওয়ার্ডের ৬ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদিত কমিটিতে আজহারুল ইসলাম )-কে সভাপতি, রবিউল ইসলাম রবি-কে সিনিয়র সহ-সভাপতি, জামাল হোসেন জমাদ্দার-কে সহ-সভাপতি, কফিল আমিন (রাজু)-কে সাধারণ সম্পাদক, শাহাদাত বেপারী-কে যুগ্ম সাধারণ সম্পাদক এবং নজরুল ইসলাম নজু-কে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

কমিটি ঘোষণার পর নবনির্বাচিত নেতারা এক প্রতিক্রিয়ায় বলেন, তাদের ওপর আস্থা রাখায় চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক-এর প্রতি তারা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছেন। পাশাপাশি হাজীগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক ও সদস্যসচিবসহ উপজেলা ও পৌর যুবদলের সকল নেতৃবৃন্দের প্রতিও ধন্যবাদ জানান তারা।

নবগঠিত কমিটির নেতারা বলেন, ১ নম্বর ওয়ার্ডকে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং ও সকল ধরনের সামাজিক অপরাধমুক্ত করতে তারা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবেন। যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে একটি নিরাপদ ও সুশৃঙ্খল সমাজ গড়ে তোলার লক্ষ্যে তারা কাজ করবেন বলেও অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে, অনুমোদনের তারিখ থেকে ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে হাজীগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে জমা দিতে হবে।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

হাজীগঞ্জ পৌর যুবদলের ১নং ওয়ার্ডের আংশিক কমিটি ঘোষণা; মাদক ও ইভটিজিং নির্মূলে জিরো টলারেন্সের অঙ্গীকার

আপডেট : ১২:১৮:২১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬