ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন সাজে ডেন্টাল ইউনিট, সেবা দিচ্ছেন চারজন চিকিৎসক

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:২৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • 133

আধুনিক ও উন্নত যন্ত্রপাতির সাহায্যে নতুন সাজে সাজানো হয়েছে, চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল ইউনিটকে

আধুনিক ও উন্নত যন্ত্রপাতির সাহায্যে নতুন সাজে সাজানো হয়েছে, চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল ইউনিটকে। এখন থেকে বিনামূল্যে দাঁতের মানসম্মত চিকিৎসা সেবা পাবেন, হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা। একজন কনসালটেন্ট চিকিৎসকরে নেতৃত্বে দুইজন মেডিকেল অফিসার ও একজন ডেন্টাল প্রযুক্তিবীদ রোগীদের চিকিৎসা সেবা দিবেন।

জানা গেছে, হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক থাকলেও ছিল না, দীর্ঘদিন ছিলো না ডেন্টাল ইউনিটের যন্ত্রপাতি সচল ও চিকিৎসা সামগ্রী। গতবছর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডা. আহমেদ তানভীর হাসান। এরপর থেকে বদলে যেতে শুরু করে হাসপাতালের চিত্র। তিনি ডেন্টাল ইউনিটি সংস্কার’সহ অচল যন্ত্রপাতি সচলের ব্যবস্থা করেন।

এরমধ্যে হাসপাতালে কনসালটেন্ট হিসেবে যোগদান করেন, ডা. উৎপল সাহা এবং মেডিকেল অফিসার ডা. নুসরাত জাহান ও ডা. নার্গিস আক্তার। এছাড়া দন্ত চিকিৎসা প্রযুক্তিবীদ হিসেবে কর্মরত ছিলেন, অনুপম সরকার। সম্পত্রি ডেন্টাল ইউনিটের সংস্কার’সহ অচল মেশিন সচল এবং প্রয়োজনী চিকিৎসা সামগ্রী ক্রয় করা হয়েছে। যার ফলে রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকের নেতৃত্বে দাঁতের উন্নত চিকিৎসা পাবেন নিজ এলাকাতেই।

বিষয়টি নিশ্চিত করে দাঁতের কনসালটেন্ট ডা. উৎপল সাহা বলেন, ইউএইচএফপিও মহোদয়ের আন্তরিকতায় ডেন্টাল ইউনিটের সংস্কার ও মেশিন সচল করা হয়েছে। তাছাড়া এখানে দুইজন মেডিকেল অফিসার (সহকারী ডেন্টাল সার্জন) ও একজন চিকিৎসা প্রযুক্তিবীদ রয়েছেন। যার ফলে এখন থেকে রোগীরা আরও উন্নত সেবা পাবেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান বলেন, আমাদের ডেন্টাল ইউনিটে একজন কনসালটেন্ট, দুইজন মেডিকেল অফিসার ও একজন দন্ত চিকিৎসা প্রযুক্তিবীদ সেবা দিচ্ছেন। এখানে রোগীরা সম্পূর্ণ বিনামূল্যে দাঁত তোলা, দাঁতের ফিলিং ও দাঁতের অন্যান্য চিকিৎসা’সহ মাইনর ওরাল সার্জারী করতে পারবে।

ট্যাগস :
জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে স্লিপার বাসে ভয়াবহ আগুন, নিহত ৯

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন সাজে ডেন্টাল ইউনিট, সেবা দিচ্ছেন চারজন চিকিৎসক

আপডেট : ১০:২৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬