ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১২:০৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • 126

গ্রেপ্তার ব্যক্তি হলেন- মো. ফরহাদ হোসেন (১৮)। তিনি মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের চরলক্ষীপুরের মো. আজাদের ছেলে। রোববার (২ আগস্ট) দিবাগত রাতে চাঁদপুর জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সার্বিক নির্দেশনায়, মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই রেজাউল করিম, এসআই মাধব চন্দ্র নাথসহ পুলিশের একটি দল অভিযুক্তকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গত ২৬ জুলাই দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে চর লক্ষীপুর এলাকায় নাছির মৃধার ইটভাটার শ্রমিকদের থাকার একটি কক্ষে ১১ বছর বয়সী শিশুকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান বলেন, গ্রেপ্তার আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে স্লিপার বাসে ভয়াবহ আগুন, নিহত ৯

১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেপ্তার

আপডেট : ১২:০৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬