হাজীগঞ্জের হাটিলা পশ্চিম ইউনিয়ন বিএনপির কার্যক্রমকে আরো বেশি দায়িত্বশীল, শক্তিশালী ও বেগবান করার লক্ষ্যে কাজ করতে চান, এক সময়ের তুখোড় যুবনেতা ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হকের ভ্যানগার্ড হিসেবে পরিচিত বিএনপি নেতা প্রবাসী হারুনুর রশিদ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি, হাজীগঞ্জ ও শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হক সর্বোচ্চ ভোট ও সকল কেন্দ্রে জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় শুক্রবার (৭ আগস্ট) তিনি সংসদ সদস্যের বাসায় উপস্থিত হয়ে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় দলের সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শক্রমে এবং ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সাথে নিয়ে হাটিলা পশ্চিম ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল’সহ অঙ্গ-সহযোগী সংগঠনের কার্যক্রমকে আরো বেশি গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে হারুনুর রশিদকে কাজ করার নির্দেশনা দেন, ইঞ্জি. মমিনুল হক এমপি।
শুভেচ্ছা বিনিময়কালে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রানা, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহসিন মজুমদার ও আলম মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন মজুমদার, সাংগঠনিক সম্পাদক শাহআলম মজুমদারসহ ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কামাল পাটওয়ারী, সাধারণ সম্পাদক মাসুদ খন্দকার, সাবেক যুবনেতা ও বিএনপি নেতা আইয়্যুব আলীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ইঞ্জি. মমিনুল হক এমপির ভ্যানগার্ড হিসেবে পরিচিত বিএনপি নেতা হারুনুর রশিদ ২০০৪ সালে কাউন্সিলের মাধ্যমে ইউনিয়ন যুবদলের সভাপতি নির্বাচিত হন।
পরবর্তীতে সরকার পরিবর্তনের পর তিনি নির্যাতিত হয়ে দেশ ছাড়েন। কিন্তু দীর্ঘদিন প্রবাসে থাকলে তিনি দলের একনিষ্ঠ একজন কর্মী হিসেবে সবসময় দলের পক্ষে কাজ করেছেন এবং নেতাকর্মীদের পাশে ছিলেন। অতিতের মতো আগামি দিনেও তিনি ইঞ্জি. মমিনুল হকের হাতকে শক্তিশালী রাখার লক্ষ্যে কাজ করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।




























