ঢাকা ০৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর পুরান বাজারে অভিযান: ১২৮ কেজি পলিথিন জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:২৬:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • 93

চাঁদপুর সদরের পুরান বাজার এলাকায় অভিযান চালিয়ে ১২৮ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে জেলা প্রশাসন। এ সময় পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ লঙ্ঘনের দায়ে দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) চাঁদপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুরান বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ভাই ভাই পেপার হাউসজগবন্ধু পেপার হাউস-এ তল্লাশি চালিয়ে মোট ১২৮ কেজি পলিথিন পাওয়া যায়। নিষিদ্ধ পলিথিন সংরক্ষণ ও ব্যবহারের অপরাধে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী পৃথক দুটি মামলা করা হয়।

পরে মামলাগুলোতে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

পরিবেশ দূষণ রোধ এবং নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

চাঁদপুর পুরান বাজারে অভিযান: ১২৮ কেজি পলিথিন জব্দ, ৪০ হাজার টাকা জরিমানা

আপডেট : ০৮:২৬:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬