ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:১৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • 118

ছবি-ত্রিনদী

চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ে এবারের এসএসসি পরীক্ষায় সন্তোষজনক ফলাফল অর্জিত হয়েছে। বিদ্যালয়টির পাসের হার ৮৩ শতাংশ। এর মধ্যে বিজ্ঞান বিভাগের তিন শিক্ষার্থী জিপিএ-৫ (এ+) অর্জন করেছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরের এসএসসি পরীক্ষায় হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয় থেকে মোট ৫২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৪৩ জন কৃতকার্য এবং ৯ জন অকৃতকার্য হয়েছে।
উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে এ গ্রেডে ১১ জন, এ-মাইনাস গ্রেডে ১১ জন, বি গ্রেডে ১১ জন এবং সি গ্রেডে ৭ জন রয়েছে। এছাড়া বিজ্ঞান বিভাগের তিন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীরা হলো— সুরমা আক্তার, মুনতাহা রহমান ও জান্নাত আক্তার। তারা তিনজনই বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, শিক্ষার্থীদের এ ফলাফলে আমরা সন্তুষ্ট। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।
ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

হামানকর্দ্দি পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন

আপডেট : ১১:১৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬