ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে জমজ দুই বোনের এসএসসিতে জিপিএ ৫ অর্জন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৫৪:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • 159

একইসঙ্গে জন্ম, একইসঙ্গে বেড়ে ওঠা-এবার এসএসসি পরীক্ষার ফলাফলেও যেন সাফল্যের একই গল্প লিখল চাঁদপুরের জমজ দুই বোন নাহিয়ান তাসনিম বারাকাত ও তাসনুবা নুর বারাকাত। বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় দুজনই জিপিএ-৫ অর্জন করেছে। তাদের এই সাফল্যে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বজনদের মধ্যে বইছে আনন্দের জোয়ার।

নাহিয়ান তাসনিম বারাকাত চাঁদপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের ইংলিশ ভার্সনের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। অন্যদিকে তার জমজ বোন তাসনুবা নুর বারাকাত চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে একই ফলাফল অর্জন করেছে।

দুই বোনের এমন কৃতিত্বে গর্বিত তাদের পরিবার। তারা চাঁদপুর সদর উপজেলার চাঁদপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুতু পাটোয়ারী বাড়ির সন্তান। তারা বীর মুক্তিযোদ্ধা মরহুম লুৎফর রহমান লুতু পাটোয়ারী এবং সাবেক জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মরহুমা খোদেজা রহমানের নাতনী।

নাহিয়ান ও তাসনুবার বাবা আবুল বারাকাত লিজন পাটোয়ারী এবং মা নিগার পিংকি। পারিবারিক ঐতিহ্যের পাশাপাশি নিজেদের মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে দুই বোন এবার এসএসসিতে সাফল্যের স্বাক্ষর রেখেছে।

ভবিষ্যৎ নিয়েও রয়েছে তাদের সুস্পষ্ট লক্ষ্য। দুজনেরই স্বপ্ন প্রকৌশল বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করা। দেশের স্বনামধন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে দক্ষ প্রকৌশলী হিসেবে নিজেদের গড়ে তুলে দেশ ও জাতির সেবায় নিয়োজিত হতে চায় তারা।

জমজ দুই বোনের একসঙ্গে জিপিএ-৫ অর্জনের খবরে পরিবার ও স্বজনদের পাশাপাশি তাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যেও আনন্দের সৃষ্টি হয়েছে। তাদের প্রত্যাশা, ভবিষ্যতের পথচলাতেও এই সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকবে।

ট্যাগস :
জনপ্রিয়

বর পছন্দ না হওয়ায় বিয়ে ভাঙতে বিষ মেশানো মিষ্টি পাঠালেন কনে

চাঁদপুরে জমজ দুই বোনের এসএসসিতে জিপিএ ৫ অর্জন

আপডেট : ০৮:৫৪:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬