ঢাকা ০৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর লঞ্চঘাটে গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার কুমিল্লা থেকে মুন্সিগঞ্জে যাচ্ছিল ৯ কেজি গাঁজা

কুমিল্লা থেকে গাঁজা নিয়ে মুন্সিগঞ্জ যাওয়ার পথে চাঁদপুর লঞ্চঘাটে নৌ পুলিশের বিশেষ অভিযানে ৯ কেজি গাঁজাসহ দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের অধীন চাঁদপুর নৌ-থানা পুলিশ লঞ্চঘাট এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে পৃথকভাবে দুই নারীর কাছ থেকে মোট ৯ কেজি গাঁজা জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-ভোলা জেলার লালমোহন থানার আব্দুল কাশেমের স্ত্রী মোছা. আমেনা বেগম (৩০) এবং মুন্সিগঞ্জ সদর থানার সিংপাড়া এলাকার মোখলেসের মেয়ে মোছা. আছমা (৩৪)।

নৌ-থানা পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় আমেনা বেগমের কাছ থেকে ৬ কেজি এবং আছমার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে জব্দ করা গাঁজার মোট পরিমাণ ৯ কেজি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই নারী পুলিশকে জানায়, তারা কুমিল্লা থেকে গাঁজাগুলো সংগ্রহ করে মুন্সিগঞ্জে নিয়ে যাচ্ছিল।

রবিবার বিকালে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করে চাঁদপুর নৌ-থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আজমগীর হোসাইন গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।০১৬৪৮৩১৩০৭৩
১৬.০৮.২০২৬

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

চাঁদপুর লঞ্চঘাটে গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার কুমিল্লা থেকে মুন্সিগঞ্জে যাচ্ছিল ৯ কেজি গাঁজা

আপডেট : ০৭:২৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬