ঢাকা ০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরের শ্রেষ্ঠ কার্প জাতীয় পোনামাছ উৎপাদনকারীর পুরস্কার পেলেন ইমাম হোসেন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:৫৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • 166
কার্প জাতীয় পোনামাছ উৎপাদনে চাঁদপুর জেলার শ্রেষ্ঠ হয়েছেন, হাজীগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. ইমাম হোসেন। জাতীয় মৎস্য পক্ষ- ২০২৬ উপলক্ষে রোববার (১৬ আগস্ট) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে তিনি শ্রেষ্ঠত্বের উপহার সরূপ সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন।
মৎস্য অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি চাঁদপুর-৩ (চাঁদপুর সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের হাত থেকে তাঁর সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা, চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন অফিসার লেফট্যানেন্ট কমান্ডার মাশহাদ উদ্দিন নাহিয়ান।
জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, চাঁদপুর মৎস্য গবেষণা ইনিস্টিউটের অধ্যক্ষ বিএম মোস্তফা কামাল, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. তায়েফা আহমেদ প্রমুখ। এসময় জেলা সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানসহ অন্যান্য কর্মকর্তা, মৎস্যজীবী, মৎস্যচাষী, পোনা উৎপাদনকারীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, মো. ইমাম হোসেন গত দুই যুগ ধরে পোনামাছ উৎপাদন, মাছচাষ ও মাছের আড়ৎদারীর মাধ্যমে মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তিনি তার কর্মের স্বীকৃতি সরূপ এমন পুরস্কার পেয়ে তিনি মহান আল্লাহ’র প্রতি শুকরিয়া এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা ও মৎস্য অধিদপ্তরে কর্মকর্তাদের তিনি ধন্যবাদ জানান।
ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

চাঁদপুরের শ্রেষ্ঠ কার্প জাতীয় পোনামাছ উৎপাদনকারীর পুরস্কার পেলেন ইমাম হোসেন

আপডেট : ১১:৫৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬