ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১২:৪৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • 66

চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিতে এসে মো. সেলিম মাঝি (৫৫) নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

মো. সেলিম মাঝি ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি উপজেলার গজারিয়া গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়ার ছেলে।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিতে সেলিম মাঝি অনুষ্ঠানে উপস্থিত হন। আলোচনা চলাকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সেলিম মাঝির আকস্মিক মৃত্যুতে অনুষ্ঠানে উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সহকর্মী ও স্থানীয় নেতা-কর্মীরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ববিষয়ক সম্পাদক লায়ন হারুনুর রশিদ সেলিম মাঝির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘আমরা তাঁর পরিবারের পাশে থাকার চেষ্টা করব।’

ট্যাগস :
জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে স্লিপার বাসে ভয়াবহ আগুন, নিহত ৯

ফরিদগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অসুস্থ হয়ে বিএনপি নেতার মৃত্যু

আপডেট : ১২:৪৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬