ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতারণা মামলায় জামিন পেলেন বিদিশা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১২:৪২:০২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • 100

প্রতারণা মামলায় জামিন পেয়েছেন সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিক। এর ফলে তার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।

রোববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা। প্রতারণার অভিযোগে রাজধানীর গুলশান থানায় হওয়া এই মামলায় তার দুই বছরের কারাদণ্ড হয়। সাজা পরোয়ানা থাকায় তাকে গত ২৫ আগস্ট গ্রেফতার করা হয়। পরের দিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

২০০৮ সালের একটি প্রতারণা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালত বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

ট্যাগস :
জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে স্লিপার বাসে ভয়াবহ আগুন, নিহত ৯

প্রতারণা মামলায় জামিন পেলেন বিদিশা

আপডেট : ১২:৪২:০২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬