ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরকী যুব সমাজের উদ্যোগে মাদক, ইভটিজিং ও সন্ত্রাসবিরোধী ডে-নাইট ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বেরকী আমতলী বালুর মাঠ সংলগ্ন মাঠে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম পরান ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জসীমউদ্দীন চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক ফখরুল ইসলাম বিলাস।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. মাহবুব আলম, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য হেমায়েতুল ইসলাম সুমন, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম দিদার, বিএনপি নেতা আরব আলী মানিক, সমাজসেবক মো. মনজুর হোসেন রতন, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি এনামুল হক মামুন, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিব ইব্রাহিম, ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মোহাম্মদ মিরাজ চৌধুরী এবং সৌদি প্রবাসী সমাজসেবক মো. রাসেল হোসেন।

বক্তারা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক, ইভটিজিং, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সঙ্গে খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে নিয়মিত এ ধরনের ক্রীড়া আয়োজনের প্রয়োজন রয়েছে।

আয়োজক সূত্রে জানা যায়, টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার ফাইনালে খিলা বাজার বন্ধু ক্লাব ও আশরাফপুর একাদশ সংঘ মুখোমুখি হয়। জমজমাট লড়াই শেষে আশরাফপুর একাদশ সংঘ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

এর আগে শাহরাস্তি মডেল থানা পুলিশের তত্ত্বাবধানে এবং বেরকী যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান জানানো হয়।

ফুটবল টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. সোহেল, মো. শাহাদাত, মোহাম্মদ রনি, মোহাম্মদ তানজিল ও মোহাম্মদ রাকিব। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম পরান।

ট্যাগস :
জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে স্লিপার বাসে ভয়াবহ আগুন, নিহত ৯

শাহরাস্তিতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

আপডেট : ০৮:৪২:৫৮ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬