ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে কৃষিজমির মাটি কাটায় মালিককে ২ লাখ টাকা জরিমানা, ড্রেজার জব্দ

ছবি-ত্রিনদী

শাহরাস্তিতে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ লাখ টাকা জরিমানা এবং মাটি কাটায় ব্যবহৃত ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে উপজেলার নরিংপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।

অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে খেড়িহর গ্রামের জমির মালিক ইসমাইল হোসেনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে ঘটনাস্থলে ড্রেজারের মালিক রাশেদকে না পেয়ে মাটি কাটায় ব্যবহৃত ড্রেজার মেশিন জব্দ করে স্থানীয় প্রশাসনের হেফাজতে নেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শাহরাস্তিতে অবৈধ ড্রেজার পরিচালনাকারীদের বিরুদ্ধে এ যাবৎকালের মধ্যে এটিই সর্বোচ্চ অর্থদণ্ড আদায়ের ঘটনা।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান জানান, “কৃষি জমির উর্বরতা ও টপ সয়েল (উপরিভাগের মাটি) রক্ষায় প্রশাসন শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছে। অবৈধভাবে ড্রেজার চালিয়ে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

শাহরাস্তিতে কৃষিজমির মাটি কাটায় মালিককে ২ লাখ টাকা জরিমানা, ড্রেজার জব্দ

আপডেট : ০৮:৪৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬