মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি কর্তৃক ভিডিও কনফারেন্সে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান শাহারাস্তি উপজেলায় ১২ সেপ্টেম্বর শনিবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সরাসরি সম্প্রচার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামসুজ্জামান ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ আবু নাছের শাকিল, শাহরাস্তি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব আয়াত আলী ভূঁইয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আখতার হোসেন পাটোয়ারী, পৌর বিএনপির আহবায়ক, মোঃ আবুল কালাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাকসুদ আলম , উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মোতালেব খান, উপজেলা আইসিটি অফিসার মোঃ শাহজাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম ও মিজানুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পারভিন সুলতানা লাভলী, চিতোষী পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জুবায়েদ কবির বাহাদুর, রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান ডাক্তার মোঃ আব্দুর রাজ্জাক, মেহের দক্ষিন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রুহুল আমিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নেতৃত্বে রেড ক্রিসেন্ট ও স্কাউট দল পরিচ্ছন্নতায় অংশগ্রহণ করেছেন।




























