ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতে এক ব্যক্তির ১ মাসের কারাদণ্ড

চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও শাহরাস্তি মডেল থানা পুলিশ। অভিযানে মাদক সেবনের অভিযোগে মো. আলমগীর হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) রাত ৮টার দিকে শাহরাস্তি পৌর এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে সোনাপুর গ্রামের মৃত মোতালেবের ছেলে মো. আলমগীর হোসেনকে মাদক সেবনের দায়ে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিরা খাতুন। এ সময় শাহরাস্তি মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাদকবিরোধী জনসচেতনতা বাড়াতে এলাকাবাসীকে মাদকসেবন ও মাদক ব্যবসার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয়

এক্সপ্রেসওয়েতে স্লিপার বাসে ভয়াবহ আগুন, নিহত ৯

শাহরাস্তিতে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতে এক ব্যক্তির ১ মাসের কারাদণ্ড

আপডেট : ১০:৩৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬