ঢাকা ০৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:১৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • 83

প্রতিনিধির পাঠানো ছবি।

চাঁদপুরের হাজীগঞ্জে অপরাধী আটকের নামে বেআইনিভাবে এক প্রবীণ ব্যক্তিকে মারধর, অপমান ও জনসমক্ষে হেনস্তা এবং কথিত মাদক প্রদর্শনের ঘটনায় মব সন্ত্রাস ও কিশোরগ্যাংয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও জাস্টিস অব দ্য পিস মুজাহিদুর রহমান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে তিনি এ আদেশ দেন। রাত ৯টায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ফখরুদ্দিন স্বপন বিষয়টি নিশ্চিত করেন।

আদালতের আদেশে বলা হয়, ‘নতুনের weeklyhajigonj’ নামের একটি নিউজ পোর্টালের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিও ও ছবিতে হাজীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বলাখাল বাজারে কয়েকজন উচ্ছৃঙ্খল তরুণকে একটি মুদিদোকানে থাকা এক প্রবীণ ব্যক্তিকে ইয়াবা ব্যবসার অভিযোগে চড়-থাপ্পড় ও মারধর করতে দেখা যায়। ভিডিওতে এক তরুণের হাতে ইয়াবা সদৃশ বস্তু এবং সেটি ব্যবহার করে একজন পুলিশ কর্মকর্তাকে মোবাইল ফোনে সংবাদ দেওয়ার দৃশ্যও রয়েছে।

ভিডিওর কথোপকথন থেকে ওই প্রবীণ ব্যক্তি হাজীগঞ্জ পৌরসভার ১ নম্বর বলাখাল ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নিজাম কাজী বলে প্রতীয়মান হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়। ঘটনার সময় ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বা অন্য কোনো প্রশাসনিক কর্তৃপক্ষের কর্মকর্তা উপস্থিত ছিলেন না।

আদেশে আরও বলা হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মাদক-সংক্রান্ত অপরাধে অভিযুক্ত বা সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি বা আটকের ক্ষমতা কোনো ব্যক্তিগত নাগরিককে দেওয়া হয়নি। ভিডিও পর্যালোচনায় কয়েকজন তরুণ ওই প্রবীণ ব্যক্তির দোকানে বেআইনিভাবে প্রবেশ করেছেন বলে প্রতীয়মান হয়, যা দণ্ডবিধির ১৪৩ ও ৪৪৮ ধারার অপরাধের বিষয়টি সামনে আনে। একই সঙ্গে তাঁকে প্রকাশ্যে মারধর ও গালাগাল করার ঘটনায় দণ্ডবিধির ৩২৩ ও ৫০৬ ধারার অপরাধের বিষয়ও উল্লেখ করা হয়েছে।

জাস্টিস অব দ্য পিসের আদেশে বলা হয়, কোনো সন্দেহভাজন অপরাধীকে বেআইনিভাবে আটক করে মারধর করা মব কালচারের বহিঃপ্রকাশ। এ ধরনের কর্মকাণ্ডে নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা ও সামাজিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে।

কিশোরগ্যাং ও মব কালচারের উচ্ছৃঙ্খলতা নিয়ন্ত্রণে বিদ্যমান আইনের কঠোর ও নিরপেক্ষ প্রয়োগ প্রয়োজন বলেও আদেশে উল্লেখ করা হয়।

ঘটনায় অনুপ্রবেশকারী ও হামলাকারীদের শনাক্ত করে তাঁদের বিস্তারিত ঠিকানা সংগ্রহ এবং সাক্ষীদের তালিকা প্রস্তুত করে আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমাকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া কিশোরগ্যাংয়ের হাতে আটক ওই প্রবীণ ব্যক্তির বিরুদ্ধে কথিত মাদক উদ্ধারের ঘটনায় কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা একই সময়ের মধ্যে জানাতে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নানকে নির্দেশ দিয়েছেন আদালত।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

হাজীগঞ্জে প্রবীণকে মারধর-হেনস্তা: মব সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

আপডেট : ০৮:১৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬