সারাদেশে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়ন পরিষদের সম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নাজির হোসেন স্বপনের ধারাবাহিক গণসংযোগ ও প্রচারণায় জমতে শুরু করছে নির্বাচনী মাঠ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গকে সঙ্গে নিয়ে স্হানীয় ঘোড়াদারি শান্তির বাজারের ব্যবসায়ী ও জনগনের সাথে কুশল বিনিময় ও লিফলেট বিতরণ করেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নাজির হোসেন স্বপন। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন পরিকল্পনার বার্তা ব্যবসায়ীদের জানান দেন এবং ভোটে বিজয়ী হতে পারলে উপাদী দক্ষিণ ইউনিয়নের পরিকল্পিত উন্নয়ন করার আশ্বাস প্রদান করেন, এজন্য তিনি সকলের দোয়া কামনা করেন।
গণসংযোগকালে নাজির হোসেন স্বপনের সাথে উপস্হিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সম্মানিত সদস্য মোহাম্মদ নমরুজ খান, মোহাম্মদ মাসুদ প্রধানিয়া, ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ডাঃ বারেক খান, ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আবুল খায়ের মাস্টার তপদার, ইউনিয়ন বিএনপি’র যুগ্ন সাধারন সম্পাদক ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মাসুদ তপদার, ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাফিকুল সরদার, মিন্টু চৌধুরী, শাহ আলম সরকার, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি রহিম খান, সিনিয়র সহ সভাপতি মোবারক মিজি, সহ-সভাপতি হেলাল তপদার, বাচ্চু ভাট, ফারুক প্রধানিয়া, খোকন তপদার, শফিক মিজি, ৪নং ওয়ার্ড বিএনপির নেতা নান্নু প্রধানিয়া, লোকমান প্রধানিয়া, জাহাঙ্গীর পাটোয়ারী, হাবিব পাটোয়ারী, আলী হোসেন মজুমদার, সাত্তার খান, আসাদ মজুমদার, হানিফ মজুমদার, মিজান শেখ, ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মালেক বেপারী, হাসিম প্রদানিয়া, নান্নু মাল, রফিক বকাউল, স্বপন বকাউল, বিল্লাল পাটোয়ারী, ইউনিয়ন যুবদলের সাবেক সহ সাধারন সম্পাদক ডাঃ শাহিন প্রধান, ইউনিয়ন যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ কবির তপদার, শহিদুল্লাহ হাওলাদার, ৬নং ওযার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দীন প্রধানিয়া, দেলোয়ার প্রধানিয়া, শাহাবুদ্দিন প্রধানসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



























