ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চিপস কিনে দিয়ে দুই কন্যাসন্তানকে সড়কে ফেলে গেলেন ‘মা’

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:৫৪:০৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
  • 58

মিল্লার ব্রাহ্মণপাড়ায় চিপস কিনে দেওয়ার লোভ দেখিয়ে পাঁচ বছর ও দেড় বছর বয়সি দুই কন্যাসন্তানকে সড়কের পাশে ফেলে রেখে চলে যাওয়ার অভিযোগ উঠেছে তাদের মায়ের বিরুদ্ধে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমের সহায়তায় শিশুদের স্বজনদের খুঁজে বের করে তাদের চাচির জিম্মায় দেওয়া হয়।

রোববার (১১ অক্টোবর) দুপুরে উপজেলা সদরের দক্ষিণ বাজার এলাকার রোজ গার্ডেন মডেল স্কুলসংলগ্ন এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া সদর বাজারের দক্ষিণ বাজার এলাকায় শিশু দুটিকে একা দাঁড়িয়ে অঝোরে কাঁদতে দেখে স্থানীয়রা তাদের কাছে যান। এ সময় বড় বোন পাঁচ বছরের শিশু ইসরাত জানায়, তাদের মা তাদের চিপস কিনে দিয়ে কোথাও চলে গেছেন এবং অনেকক্ষণ ধরে আর ফিরে আসেননি।

শিশু দুটির পরিচয় শনাক্ত ও পরিবারকে খুঁজে পেতে স্থানীয় কয়েকজন তাৎক্ষণিকভাবে তাদের ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন।

ফেসবুকে ছড়িয়ে পড়া সেই ছবি ও ভিডিও দেখে শিশু দুটির এক চাচি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় শিশুদের নিজ জিম্মায় গ্রহণ করেন।

পরিবার সূত্রে জানা যায়, শিশু দুটির বাবা নাছির কুমিল্লা শহরে ব্যাটারিচালিত অটোরিকশা চালান। চার মাস আগে নাছির ও জেসমিন দম্পতির মধ্যে আইনি বিচ্ছেদ ঘটে এবং তাদের মা অন্যত্র পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হন।

ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সামনে শিশুদের চাচি মোবাইলে মা জেসমিনের সঙ্গে যোগাযোগ করেন। ফোনালাপে জেসমিন স্পষ্টভাবে জানান যে, তিনি স্বেচ্ছায় ও জেনেশুনেই শিশু দুটিকে রাস্তায় ফেলে রেখে গেছেন এবং তাদের আর কোনো দায়িত্ব নেবেন না বা ফিরিয়ে নেবেন না। এমনকি শিশুদের বাবা নাছিরের মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, ঘটনাটি তারা শুনেছেন এবং স্থানীয় এক চিকিৎসক ফোন করে বিষয়টি অবহিত করেছিলেন। তবে এর আগেই পরিবারের লোকজন চিকিৎসকের দোকানে উপস্থিত হওয়ায় স্থানীয়দের উপস্থিতিতে শিশু দুটিকে তাদের চাচির কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয়

চিপস কিনে দিয়ে দুই কন্যাসন্তানকে সড়কে ফেলে গেলেন ‘মা’

চিপস কিনে দিয়ে দুই কন্যাসন্তানকে সড়কে ফেলে গেলেন ‘মা’

আপডেট : ১১:৫৪:০৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬