ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক নিরাপদ রাখতে ট্রাফিক আইন মানার বিকল্প নেই: জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন মেনে চলা এবং চালক, মালিক ও শ্রমিকদের সম্মিলিত প্রচেষ্টা জরুরি বলে মন্তব্য করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, গতির চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। তাই মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে অতিরিক্ত গতি পরিহার এবং চালক ও আরোহী উভয়ের হেলমেট ব্যবহার নিশ্চিত করতে হবে।
জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চাঁদপুর সার্কেলের যৌথ আয়োজনে রোডশো ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৯টা ৪৫ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের নেতৃত্বে রোডশো অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক বলেন, সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা শুধু মানুষের প্রাণ কেড়ে নেয় না, বরং একটি পুরো পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। তাই সড়কে চলাচলের ক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল হতে হবে। ট্রাফিক আইন মানার পাশাপাশি চালক ও যাত্রীদের মধ্যে সচেতনতা, শৃঙ্খলা ও মানবিকতাবোধ জাগ্রত করতে হবে। বিশেষ করে বয়স্ক যাত্রীদের সঙ্গে তরুণদের ভালো আচরণ করতে হবে। সড়ক নিরাপদ রাখতে মালিক, চালক ও শ্রমিকসহ সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভায় বক্তব্য দেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খাইরুল কবির, বিআরটিএ চাঁদপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) আবদুল্লাহ আল মামুন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমান, চাঁদপুর চেম্বার অব কমার্সের সহসভাপতি তমাল কুমার ঘোষ, চাঁদপুর ট্রাফিক ইন্সপেক্টর প্রবীর দাস, বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) চাঁদপুর শাখার সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল, সহসভাপতি ডি এম ফয়সাল এবং চাঁদপুর জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি অধ্যাপক রুহুল আমিন।
বিআরটিএর উচ্চমান সহকারী এমদাদুল হক শামীমের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন বিআরটিএ চাঁদপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ার) আবদুল্লাহ আল মামুন।
এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তাসহ পরিবহন খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অভিজ্ঞ চালকদের মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরণ করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানসহ অতিথিরা।
ট্যাগস :
জনপ্রিয়

আল আমিন একাডেমিতে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সড়ক নিরাপদ রাখতে ট্রাফিক আইন মানার বিকল্প নেই: জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান

আপডেট : ১১:৩৫:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬