চাঁদপুরের ফরিদগঞ্জে এসএসসি পরীক্ষা-২০২৬-এ ফরিদগঞ্জ এ.আর. পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ (A+) অর্জনকারী ১৫ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ফরিদগঞ্জ এ.আর. পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০০১ ব্যাচ।
২৯ অক্টোবর (বৃহস্পতিবার) বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা আক্তারের সভাপতিত্বে ও এসএসসি-২০০১ ব্যাচের সদস্য মো. ইমাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল-মামুন এবং ফরিদগঞ্জ এ আর পাইলট

মডেল সরকারি উচ্চ বিদ্যালয় সাবেক শিক্ষার্থী ফোরাম ও ফরিদগঞ্জ পৌর নাগরিক ফোরামের সভাপতি মোশারফ হোসেন নান্নু।
শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক মো. রফিকুল ইসলাম। এসএসসি-২০০১ ব্যাচের পক্ষ থেকে বক্তব্য রাখেন মো. আজিজুর রহমান রাজন ও মো. মামুন হোসেন সর্দারসহ অন্যরা।
এ সময় এসএসসি-২০০১ ব্যাচের মো. লিয়াকত আলী পাটওয়ারী, মোঃ সোহেল গাজী, মোঃ বিল্লাল বেপারী, মোঃ দিদার হোসেন, মোঃ রমজান আলীসহ ব্যাচের অন্যান্য সদস্য এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ২০০১ ব্যাচের পক্ষ থেকে জিপিএ-৫ (A+) অর্জনকারী মোট ১৫ জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করা হয়।
আয়োজকরা জানান শিক্ষার্থীদের মেধা ও কৃতিত্বের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
অতিথিরা তাদের বক্তব্য বলেন প্রাক্তন শিক্ষার্থীদের এ উদ্যোগ বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার পাশাপাশি প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও বন্ধন আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন।



























