ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতের অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: ৭ লাখ টাকা জরিমানা

ছবি-ত্রিনদী

চাঁদপুরের শাহরাস্তিতে অবৈধভাবে ইটভাটা পরিচালনা ও পরিবেশগত আইন লঙ্ঘনের দায়ে দুটি অবৈধ ইটভাটার মালিককে মোট ৭ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের চাঁদপুর গ্রামের মেসার্স এ এস এস ব্রিকসের স্বত্বাধিকারী মো. আকতার হোসেন চৌধুরীকে ৪ লাখ টাকা এবং চিতোষী খিলা বাজার সংলগ্ন মেসার্স হারুন ব্রিকসের স্বত্বাধিকারী মো. হারুন শেখকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার এই অর্থ আদায় করা হয়।

অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ভাটা দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে জ্বলন্ত আগুন নিভিয়ে দেওয়া হয়। পাশাপাশি ইটভাটা দুটির সব ধরনের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বির নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।

পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান জানান, পরিবেশ সুরক্ষা এবং অবৈধ ইটভাটা বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অভিযান পরিচালনায় জেলা পুলিশ, আনসার ব্যাটালিয়ন এবং ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন।

ট্যাগস :
জনপ্রিয়

ফরিদগঞ্জে শ্যালক হত্যার দায়ে দুলাভাইয়ের ফাঁসির আদেশ

শাহরাস্তিতের অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: ৭ লাখ টাকা জরিমানা

আপডেট : ০৮:৫০:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬