লোকনাথ সরকার, কচুয়া প্রতিনিধি:
সাফল্যের ধারাবিাহিকতা অব্যাহত রেখে চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় শতভাগ পাশ করেছে। এবছর এসএসসি পরীক্ষায় এই স্কুল থেকে ১১৮ জন ছাত্র ছাত্রী অংশ নেয়। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১০৪ জন ব্যবসাশিক্ষা থেকে ৪ জন মানবিক থেকে ১০ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়।
জিপিএ ৫ পেয়েছেন ৪৩ জন। জিপিএ ৪ পেয়েছেন ৭৩ জন জিপিএ ৩ পেয়েছেন ২ জন।

কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুল মান্নান মিয়া বলেন,স্কুলের এই রেজাল্টের সাফল্যে আমি খুবই আনন্দিত। পড়াশুনায় তাদের কোনো ঘাটতি ছিলনা। তাদের কঠোর অধ্যবসায়, শিক্ষক, অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টায় এই সাফল্য এসেছে বলে তিনি মনে করেন।



























