ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডের সেই বিএম কন্টেইনার ডিপোতে আবারও অগুন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:৩৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
  • 199

ছবি-সংগৃহিত।

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে আবারও অগ্নিকাণ্ড ঘটেছে।

মঙ্গলবার বিকাল সোয়া ৩টায় ডিপোর একটি ঝুটের শেডে আগুন লাগে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তারা সেখানে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ডিএডি আ. হামিদ মিয়া যুগান্তরকে জানান, ডিপোতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গাড়ি গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে, বিকাল পৌনে ৪টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

উল্লেখ্য, এ বছরের জুনে সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশত পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীসহ অর্ধশত লোক পুড়ে মারা যায়।

ট্যাগস :
জনপ্রিয়

শাহরাস্তিতে কোটি টাকা বিনিয়োগে সমন্বিত খামার গড়ে তুলেছেন গিয়াস উদ্দিন: সরকারি সহযোগিতা থেকে বঞ্চিত

সীতাকুণ্ডের সেই বিএম কন্টেইনার ডিপোতে আবারও অগুন

আপডেট : ০৫:৩৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২