ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ার বিভিন্ন ভবনে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১১:১৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩
  • 144

মস্কোর একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ভবনে প্রতিরক্ষাব্যবস্থায় ক্ষেপনাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা মোতায়েন করা হয়েছে।

রাশিয়ার রাজধানী মস্কোর বিভিন্ন ভবনের ছাদে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন করা হয়েছে।সম্প্রতি এমন কিছু ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেরিয়েছে। এএফপির প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার মস্কোয় মন্ত্রণালয়গুলোর প্রধান ভবনে এমন কিছু দেখা গেছে, যা একটি বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্রব্যবস্থার মতো।

সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশিত সেসব ছবিতে ক্রেমলিন থেকে আনুমানিক দুই কিলোমিটার দূরে মস্কোর মধ্যাঞ্চলে একটি ভবনের ছাদে পন্তশির–এস১ নামের বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্রব্যবস্থা দেখা গেছে। এ ছাড়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবনের ছাদে একটি পন্তশির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা দেখা গেছে।

মস্কোয় হামলা হতে পারে কি না, শুক্রবার এই প্রশ্ন করা হয়েছিল ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভকে। তবে তিনি এ প্রশ্ন প্রতিরক্ষা মন্ত্রণালয়কে করতে বলেন।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর একজন উপদেষ্টা অ্যান্তন গেরাশেঙ্কো সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ফুটেজ পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘এসব কী হচ্ছে, আমি তো অবাক হচ্ছি।’ ভিডিওতে দেখা যায়, পুতিনের বাসভবনের আশপাশে একটি বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয়

বীরগঞ্জে আগাম ফুলকপি চাষ: ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা

রাশিয়ার বিভিন্ন ভবনে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েন

আপডেট : ১১:১৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩