ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নৌকার কর্মীরা কখনো ইসলাম বিরোধী কাজ করতে পারে না : শিক্ষামন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৮:৩১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩
  • ১১৭ Time View

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, ধর্ম একটি পবিত্র জিনিস। এটি নিয়ে কি কোন মিথ্যা কথা চলে? তাহলে যারা মিথ্যাচার করে, অপপ্রচার করে, তাদের কথা সঠিক না। বইয়ের মধ্যে কি আছে নিজেরা পড়ে দেখবেন। তারা কি বলে সেটি বিশ্বাস করবেন না।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের মেঘনা নদীর পশ্চিমে হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ইশানবালা কাশেম উলমুল মাদ্রাসা মাঠে উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, কেউ কেউ বলছেন বইতে এটি না থাকলে ভাল হত। আবার কোনটি বেশি লেখা হয়েছে। আমরা বলছি আগামী বছর ষষ্ঠ ও সপ্তম শ্রেনীতে একটি করে দুটি বই নতুন তৈরী করে দিব। এই দুই শ্রেণীর যেগুলো নিয়ে কথা হচ্ছে, সেগুলো পড়া বন্ধ থাকবে। এসব বইতে ইসলাম বিরোধী কিছুই নেই। তারপরেও আমরা মানুষের কথা শুনি, যদি কেউ মনে কষ্ট পায় সেটাকেও গুরুত্ব দেই এবং সম্মান করি।

তিনি বলেন, ইসলামের বিষয় নিয়ে যারা মিথ্যাচার করছে এটি কি ঠিক। কখনো এটাকে প্রশ্রয় দিবেন না। এইটা মনে রাখবেন সবসময় নৌকার যারা কাজ করে, শেখ হাসিনার যারা কর্মী, তাদের হাতে কোনদিন ইসলাম বিরোধী কাজ হতে পারে না।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভুঁইয়া, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, হাইমচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির প্রধানিয়া, হাইমচর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ, জেলা পরিষদের সদস্য খুরশিদ আলম শিকদার, নীলকমল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাউদ আল নাছেরসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী।

মন্ত্রী এইদিন নীলকমল ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড থেকে শুরু করে ৬নম্বর ওয়ার্ড পর্যন্ত স্থানীয় নারী-পুরুষ ও অসহায় মানুষের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং তাদের খোঁজ খবর নেন। এরপর ইউনিয়নের ইশানবালা এম জে এস স্কুল মাঠে উঠান বৈঠক এবং চেয়ারম্যান বাজারে জনসভায় বক্তব্য রাখেন।

শিক্ষামন্ত্রী দুই দিনের সফরে চাঁদপুরে এসেছেন। শনিবার (১১ ফেব্রæয়ারি) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে সাহিত্য মেলার উদ্বোধন করেবন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

একটি আধুনিক, পরিচ্ছন্ন, উন্নত ও জনবান্ধব পৌরসভা গড়াই আমার লক্ষ্য-পৌর মেয়র প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ হাসান মিয়াজী

নৌকার কর্মীরা কখনো ইসলাম বিরোধী কাজ করতে পারে না : শিক্ষামন্ত্রী

Update Time : ০৮:৩১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩