ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিবকে নিয়ে পর্দায় ফিরছে পুজা!

  • Reporter Name
  • Update Time : ০৬:৪৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩
  • ১৩৭ Time View

নতুন প্রজন্মের চিত্রনায়িকা পূজা চেরী। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার নায়িকা হিসেবেই বড় পর্দায় অভিষেক তার। খুব অল্প সময়ের মধ্যে নিজের সৌন্দর্য এবং সাবলীল অভিনয়ের মাধ্যমে জায়গা করে নিয়েছেন দর্শকদের মণিকোঠায়।

সম্প্রতি ভুল-বোঝাবুঝির অবসান ঘটিয়ে শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের কবিতার বইয়ের প্রচারেই মেলায় হাজির হয়েছিলেন এই অভিনেত্রী।

জানা গেছে, ‘যে স্টলে পূজা বসেছিলেন, সেই প্রকাশনা সংস্থা থেকেই আব্দুল আজিজের ‘প্রিয়তমা, তোমাকে বলছি’ নামের কবিতার বইটি প্রকাশিত হয়েছে। স্টলে বসে অভিনেত্রী পাঠকদের সঙ্গে কথা বলেছেন, সেলফি তুলছেন। আর সেখানে বসেই মূলত এই প্রযোজকের বইয়ের প্রচারণা করেন তিনি। প্রচারণার এক ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন পূজা।

তিনি বলেন, মায়া সিনেমা থেকে আমাকে বাদ দেয়নি, ‘আমিও বাদ দিইনি। আসলে এই সিনেমা নিয়ে আমার সঙ্গে কোনো কথাই বলা হয়নি। যার ফলে আমাকে বাদ দেওয়ার প্রশ্নই আসে না। আর আমিও যে বাদ দেব সেই প্রশ্নও নেই। আসলে উভয় পক্ষ থেকেই বাদ দেওয়ার কোনো বিষয় নেই।’

মায়ায় যদি অভিনয়ের আহ্বান জানানো হয়, ‘সে ক্ষেত্রে অভিনয় করবেন কি না—এমন প্রশ্নের জবাবে পূজা চেরি বলেন, ‘কেন করব না। আমাকে যদি বলে, সে ক্ষেত্রে আমার পছন্দ হলে আমি অবশ্যই করব—না করার কারণ নেই।’

অন্যদিকে আরও জানা যায়, শাকিবের সঙ্গে মায়া চলচ্চিত্রে অভিনয় করছেন পূজা চেরি—এমন ঘোষণা দিয়েছিলেন চিত্রনায়ক শাকিব খান। শাকিব স্বয়ং পূজার নাম বলেছিলেন এক সাক্ষাৎকারে। পরে এক অজ্ঞাতনামা কারণে এই সিনেমা থেকে পূজা বাদ পড়েন।

সরকারি অনুদান পাওয়া শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠানের ‘মায়া’ সিনেমা নিয়ে নাটক কম হয়নি। এর নির্মাতা হিমেল আশরাফ শোনা গেলেও পরে শোনা যায় এস এ হক অলিকের নাম। নায়িকা ঘোষণা দিয়েও বাদ, পরিচালক বাদ, তবে এই সিনেমার ভবিষ্যৎ কি?

যেহেতু সরকারি অনুদানের সিনেমা। এটি নির্মিত হবে। তবে পূজা চেরি থাকবেন কি না, তা শাকিবের দিক থেকে নিশ্চিত হলেও শেষ চমকটা এখনও বাকিই থেকে যায়।

প্রসঙ্গত, সম্প্রতি পরি নামের ওয়েব ফিল্ম মুক্তির ঘোষণা এসেছে। যেখানে জনপ্রিয় অভিনেতা জোভানের সঙ্গে অভিনয় করেছেন পূজা চেরি। ইতোমধ্যেই ওয়েব ফিল্মটির পোস্টার উন্মোচন করা হয়েছে। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া মিলেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ইউএনও’র হুইল চেয়ার উপহার পেয়ে হাঁসি ফুটলো প্রতিবন্ধী শিশুর মুখে

সাকিবকে নিয়ে পর্দায় ফিরছে পুজা!

Update Time : ০৬:৪৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩