ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলবে দক্ষিণ অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০১:৩৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
  • 140

মতলবে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাবুরহাট-পেন্নাই সড়কের নাগদা এালাকা থেকে ৩০ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের যুবকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৩ নম্বর খাদেরগাঁও ইউনিয়নের পশ্চিম নাগদা পল্লী বিদ্যুৎ সাব-সেন্টার সংলগ্ন এলাকা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য খোকন দেওয়ান জানান, তার পরণে লুঙ্গি ও গেঞ্জি রয়েছে। শরীরে কাঠের গুড়ো। শরীরের নিচের অংশ খড় দিয়ে ডেকে রাখা।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন জানান, স্থানীয়রা মৃতদেহ দেখতে পায়। পরে পুলিশকে জানানো হয়। ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড।

মতলব দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সালেহ আহমেদ বলেন, ঘটনাস্থল থেকে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। তবে, তার পরিচয় সনাক্ত করা যায়নি। ঘটনাস্থলে পিবিআইসহ পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

মতলবে দক্ষিণ অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

আপডেট : ০১:৩৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩