ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে-চাঁদপুরে রুমিন ফারহান

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৪১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩
  • 165

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সাংসদ ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। সময় থাকতে সাবধান হয়ে যান। বহুত খাইছেন, দেশের মানুষের সর্বনাশ করেছেন। দেশের ক্ষতি যা হবার হয়েছে। আর নয়, একটি সুষ্ঠু নির্বাচন দেন। ক্ষমতা থেকে পদত্যাগ করেন। নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দেন। যদি সৎ সাহস থাকে নিরপেক্ষ ভোট দেন। ভোটের মাঠে প্রমাণ হবে মানুষ কার সাথে আছে।

শনিবার (১১ মার্চ) বিকেলে চাঁদপুর শহরের চিত্রলেখার মোড়ে সারাদেশের ন্যায় বিএনপির দশ দফা দাবীতে চাঁদপুর জেলা বিএনপির আয়োজিত মানববন্ধনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় লাগাতার পরিবর্তনে শিক্ষাক্রম ধ্বংস করছে সরকার। যার ফলে ভেঙে পড়ছে শিক্ষা ব্যবস্থা। ১৫ বছর অনেক লম্বা সময়। এ সরকারকে আর ছাড় দেয়া হবে না।

এতে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহদেম মানিক এবং সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেলিম উল্লাহ সেলিম।

মানববন্ধন পূর্বে জেলার বিভিন্নস্থান থেকে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে যোগ দেন।

ট্যাগস :
জনপ্রিয়

চাঁদপুরে পুকুর ভরাট করে খামারের বর্জ্য ফেলায় ১ লাখ টাকা জরিমানা

আগামী নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে-চাঁদপুরে রুমিন ফারহান

আপডেট : ০৭:৪১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩