ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যারা জনগণের সম্পদ লুটে খায় তাদের উপর আল্লাহর গজব পড়বে:রফিকুল ইসলাম বীরউত্তম এমপি

  • Reporter Name
  • Update Time : ১০:৫৯:২৯ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩
  • ৬৩ Time View

যারা জনগণের সম্পদ লুটে খায় তাদের উপর আল্লাহর গজব পড়বে বলে মন্তব্য করেছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।

তিনি রবিবার বিকেলে হাজীগঞ্জ উপজেলার ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের উঠান বৈঠকে এমন মন্তব্য করেন।

মেজর রফিক আরো বলেন, আপনাদের এলাকায় যতো উন্নয়ণ হয়েছে, সব উন্নয়ণই করেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোন চেয়ারম্যান, মেম্বার ঘর দেয়নাই, কোন চেয়ারম্যান, মেম্বার রাস্তা দেয় নাই। সবগুলোই প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে দিয়েছে।

তিনি বলেন, যারা গরীবের হক লুটেপুটে খায়, যারা অন্যায়ভাবে মানুষকে উন্নয়ণ থেকে বঞ্চিত করে তাদের বিচার আল্লাহ করবে।

উঠান বৈঠকে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার উন্নয়ণের চিত্র তুলে ধরে তিনি বলেন, ১৯৯৬ সালে আমি যখন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলম, সেই সময় হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলায় মাত্র ৮ কিলোমিটার পাকা সড়ক পেয়েছি। এখন এ দু’উপজেলায় প্রায় সাড়ে ৩’শ থেকে ৪’শ কিলোমিটার পাকা সড়ক রয়েছে। ডাকাতিয়া নদীর উপর ৯টি সেতু, দুই উপজেলায় সা৭ে ৬ শতাধিক ব্রীজ-কালর্ভাট, সাড়ে ৮ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণ করেছি।

হাজীগঞ্জ-শাহরাস্তির উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলায় ব্যাপক হারে উন্নয়ন হয়েছে। যা অতিতের কোন সরকার করতে পারেনি। তারা যদি কিছু কাজও করতো, তাহলে আমাদের ওপর এতো চাপ-সৃষ্টি হতো না।

তিনি আরো বলেন, এক সময় হাজীগঞ্জ-শাহরাস্তিতে বিদ্যুতের জন্য হা-হা-কার ছিল। এখন এ দু উপজেলায় শতভাগ বিদ্যুতায়িত হয়েছে। গ্রামের কাচা সড়ক পাকা হয়েছে। চার দিকে উন্নয়ণের চিত্র ফুটে উঠেছে। এগুলো সবই আওয়ামী লীগের অবদান। জননেত্রী শেখ হাসিনার উন্নয়ণ।

তিনি বলেন, এখনও কিছু কাজ বাকী রয়েছে। গ্রামীণ সড়কের অসম্পূর্ণ কাঁচা সড়কগুলো শিঘ্রই সম্পন্ন করা হবে।

তিনি বলেন, আমরা উন্নয়নের পাশাপাশি শান্তি-শৃঙ্খলাও নিশ্চিত করেছি। দুই উপজেলায় কারো প্রতি রাজনৈতিক প্রতিহিংসায় হয়রানিমূলক মামলা করা হয়নি। সামনে নির্বাচন আসতেছে। একশ্রেণির অসাধু রাজনৈতিক লোক রয়েছে, যারা এলাকায় শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করবে। আপনারা ওইসব অসাধু লোকদের প্রতিহত করবেন।

তিনি বলেন, আগামি জাতীয় সংসদ নির্বাচনে ইনশাআল্লাহ আমি আবারো জনগনের মাঝে নৌকা প্রতি নিয়ে আসবো। আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয় করে দেশের উন্নয়নে পাশে থাকবেন।

তিনি বলেন, নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা শান্তির প্রতীক। উন্নয়ন ও অগ্রযাত্রাকে অব্যাহত এবং উন্নত বাংলাদেশ গঠনে নৌকার বিকল্প নেই।

তিনি বলেন, এদেশে ২০০১ সালের মতো নীল নকশার নির্বাচন আর হবেনা। জাতিরজনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ হেলালউদ্দিন মিয়াজী, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ¦ সৈয়দ আহম্মদ খসরু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাসেম, প্রফেসর শামসুদ্দিন, সিরাজুল ইসলাম মাস্টার।

৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহআলম বাচ্চুর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সভাপতি লোটাস দেলোয়ারের পরিচালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ১নং রাজারগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আবদুল হাদি, সদর ইউপি চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন, পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ মুন্সি মোহাম্মদ মনির, সাবেক ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন মিয়াজী, বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন, রামপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রোটারিয়ান এস এম মানিক, জেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ-সভাপতি জাহিদুর রহমান, হাজীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাক মেহেদি হাছান রাব্বি, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন জীবন প্রমূখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

নির্বাচনে গুপ্তচরদের কাছ থেকে সকলে সতর্ক থাকুন-ড. আ.ন.ম এহছানুল হক মিলন 

যারা জনগণের সম্পদ লুটে খায় তাদের উপর আল্লাহর গজব পড়বে:রফিকুল ইসলাম বীরউত্তম এমপি

Update Time : ১০:৫৯:২৯ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩